মাগুরা প্রতিনিধি : মাগুরায় গতকাল শনিবার আখেরি মোতাজাতের মধ্য দিয়ে তিনদিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে । দুপুর ১১ টা ৪৯ মিনিটে শুরু হয় ইজতেমার আখেরি মোনাজাত ।
প্রায় ২০ মিনিট ব্যাপী আখেরি মোনাজাতে জেলার চার উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক মুসুল্লি অংশ নেয় । ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার সকাল থেকে জেলা চার উপজেলার গ্রাম-গঞ্জ. হাট-বাজার , শহরের পাড়া ,মহল্লা থেকে মানুষ ইজতেমার মাঠে ভিড় করে । এমন কি বিভিন্ন স্থান থেকে মহিলারা মাঠের আশে-পাশের পাড়া-মহল্লার বাসা বাড়িতে ছাদে অবস্থান নিয়ে মোতাজাতে অংশ নেয় ।
আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল জামে মসজিদের মুরুবি । তিনদিন ব্যাপী জেলা ইজতেমায় পুলিশ প্রশাসনের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো ।



