মাগুরার শ্রীপুরে ট্রাকের চাপায় চতুর্থ শ্রেণীর এক ছাত্র নিহত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া কবরস্থান মোড়ে বুধবার সন্ধ্যায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আল ফরহাদ কাজী (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের তফাজ্জল কাজীর ছেলে। ফরহাদ স্থানীয় আলোকিত প্রাইভেট স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। স্কুলের পরিচালক জাহিদুল ইসলাম জুয়েল জানান, ফরহাদ বন্ধুর বাড়ি থেকে সাথে দেখা করে শ্রীপুর থেকে বাইসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল।

এ সময় দ্রুত গতির একটি ট্রাক ঘটনাস্থল অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফরহাদকে চাপা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহাবুবুর রহমান জানান, চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।