হেফাজতিদের উপর সরকারের টান বেশি তাই ওদের বিচার হয়না -মাইজভাণ্ডারী

হেফাজতে ইসলাম শাহজালালের মাজারের লাথি মারতে চাওয়া সহ নানা উস্কানিমূলক বক্তব্য দেয়। এদের বিচারের আওতায় আনা হয় না, বরং তাদের দিকে সরকারের টান আরও বেশি বলে মন্তব্য করেছেন মাইজভাণ্ডারী।

সরকারের সমালোচনা করে আওয়ামী লীগের জোট সঙ্গী দলের নেতা মাইজভাণ্ডারী বলেন, “শাহজালাল, শাহপরান মাজার জিয়ারতের মাধ্যমে বেশিরভাগ রাজনৈতিক দল ভোটের আগে নির্বাচনী প্রচার শুরু করে থাকে। আবার হেফাজতে ইসলামসহ মওদুদিবাদীরা বলে শাহজালালের মাজারের লাথি মারতে। নানা উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। এইসব বক্তব্যের দিকে সরকারের চোখ নেই। তাদের এসকল বক্তব্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এদের বিচারের আওতায় আনা হয় না, বরং তাদের দিকে টান আরও বেশি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।