মধুখালী প্রতিনিধি : গত সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কার্যকর ও জবাব দিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পর্যায়ে কর্মরত সরকারি দপ্তর সমূহের সাথে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ- সচিব) মো. মনিরুজ্জামান। ষান্মাসিক সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা।
বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পৃথ্বিজ কুমার দাস, সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা সহকারি শিক্ষা অফিসার অধির কুমার বিশ্বাস, আনসার ভিডিপি অফিসার নিরব বিশ্বাস, ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যানদের মধ্যে মো. মতিয়ার রহমান খাঁন, মোঃ হাবিবুল বাসার, মোঃ আব্দুল মান্নান মোল্যা, মোঃ ইসহাক আলী সোল্যা, মোঃ হাসান আলী খাঁন,মোঃ খুরশীদ আলম মাসুম, মো. জাকির হোসেন মোল্যা মোঃ মুকুল হোসেন রিক্ত প্রমুখ।
ষান্মাসিক সভায় জন প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সমন্বয় করে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনায় সকলকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।



