মহেশপুরে বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৪ আগস্ট’২০১৭:  ঝিনাইদহের মহেশপুরে মাদক ও চোরাচালান বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বিজিবি’র ৫৮ ব্যাটালিয়ন এ মত বিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় আগতরা জানান, মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় যারা মাদক পাচার ও চোরাচালানের সাথে জড়িত ছিল তারা বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

মত বিনিময় সভার প্রধান অতিথি বিজিবি’র দক্ষিণ পশ্চিম রিজিয়নের কামান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম বলেন, মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি দৃঢ় পদক্ষেপ নিয়েছে। মাদক ও চোরাচালানের সথে জড়িত কাউকে ছাড়া হবে না। সে যত ক্ষমতাধরই হোক তাকে গ্রেফতার করা হবে।

তিনি বলেন, যারা মাদক ও চোরাচালানের সাথে জড়িতরা যদি অঙ্গিকারনামা দিয়ে শপথ করে ক্ষমা প্রার্থনা করে, তাদের ক্ষমা করা হবে। এজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব নিয়ে প্রত্যয়ন পত্র দিতে হবে বলে তিনি জানান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম, রায়হান, শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমানুল্লাহ, কাজীরবেড় ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান প্রমুখ।

মত বিনিময় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক শিক্ষার্থীসহ সমাজের বিভিন্নস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।