× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

মধুখালী প্রতিনিধি

মহিলা আওয়ামী লীগ নেতাকে নিয়ে টাঙ্গানো সমর্থকদের তোরন থেকে ছবি ছিঁড়ে ফেললো দূর্বৃত্তরা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
faridpur

আসন্ন সংসদ নির্বাচনে ফরিদপুর-১( মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসন থেকে এমপি পদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও সাবেক সাধারন সম্পাদক এবং ফরিদপুর -১ আসনের সংসদ সদস্যের মনোনয়ন প্রত্যাশী মাহমুদা বেগম কৃককে দেখতে চেয়ে কর্মী-সমর্থকদের টাঙানো লাগানো ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক খুরশিদ আলম মাসুম ও মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান শেখ সাবির উদ্দিন সাব্বির এর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ ই অক্টোবর) রাতে মধুখালী উপজেলার ঢাকা-খুলনা সড়কের মাঝকান্দি বাসষ্টান্ডে নামক স্থানে এ ঘটনা ঘটে। অভিযোগ ও স্থানীয় সূত্রের পক্ষ থেকে রায়পুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামের আনোয়ার হোসেন জানান আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও সাবেক সাধারন সম্পাদক এবং ফরিদপুর -১ আসনের সংসদ সদস্যের মনোনয়ন প্রত্যাশী মাহমুদা বেগম কৃক এর একজন একনিষ্ঠ কর্মী।

তিনি বলেন সামনে ফরিদপুর-১ আসনের এম.পি. নির্বাচন । এই নির্বাচনে আমার নেত্রীর জনপ্রিয়তা বেশী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ছবি এবং আমার নেত্রী মাহমুদা বেগ কৃক এর ছবি সম্মিলিত ছবি দিয়ে ফরিদপুর-১ আসনে এম.পি. হিসেবে দেখতে চাই মাঝকান্দি নামক বাসষ্টান্ডে একটি তরন বা গেট করি। যাহা রবিবার সকাল আনুমানিক ৮.৩০ মিনিটের সময় বাসষ্টান্ডে এসে দেখি এম.পি. হিসেবে দেখতে চাই সমর্থকগন ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক খুরশিদ আলম মাসুম ও মেগচামী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও বর্তমান চেয়ারম্যান সাবির উদ্দিন শেখ সাব্বির এর ছবি কে বা কাহারা রাতের আধারে ছিড়ে ফেলেছে। যার কারনে সমর্থনরা ও ভোটাররা চরমভাবে দুঃখ প্রকাশ করেন এবং দূর্বৃত্তকারীদের বিরুদ্ধে আইনের পদক্ষেপ আশা করেন। পাশাপাশি বিষয়টি আমার নেত্রীকে বলে প্রকৃত দোষীকে বের করার জন্য মধুখালী থানায় একটি সাধারন ডায়েরী করেছি। যাহার জিডি নং-৭৩৩, ট্রাকিং নং-এঙ৩খঅক জি ও থ্রী এল এ কে তারিখ-১৬-১০-২৩ইং।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও সাবেক সাধারন সম্পাদক এবং ফরিদপুর -১ আসনের সংসদ সদস্যের মনোনয়ন প্রত্যাশী মাহমুদা বেগম কৃক বলেন, নেতাদের ব্যানার-ফেস্টুন কর্মীরা লাগায়- এটা নেতাদের প্রতি তাদের ভালোবাসা এবং গণতান্ত্রিক অধিকার। যারা তোরন থেকে আমার সমর্থকদের ছবি ছিঁড়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকা- করে জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না।


এ ক্যটাগরির আরো খবর..