দেশে মহামারী করোনায় নতুন ২১৯ নিয়ে মোট আক্রান্ত ১২৩১, মৃত ৫০, সুস্থ ৪৯

দেশে মহামারী করোনায় নতুন ২১৯ নিয়ে মোট আক্রান্ত ১২৩১, মৃত ৫০, সুস্থ ৪৯

বাংলাদেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন আরো ২১৯ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩১ জনে। নতুন করে ৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪৯ জন। আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০ জন।

আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গেল ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর মাসের শেষের দিক থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। এই সিদ্ধান্তের পরও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার এরইমধ্যে নানা পদক্ষেপও নিয়েছে।

এই ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বেই টালমাটাল অবস্থা। সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় লাখ। অন্যদিকে ভাইরাসটিতে মারা গেছেন ২৬ হাজারেরও বেশি মানুষ।

বুধবার বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ। এছাড়া এতে প্রাণ হারিয়েছেন  ১ লাখ ২৬ হাজার ৭৫৪ জন। অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরে ফিরেছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৯৭ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।