বিশেষ প্রতিবেদকঃ আজ ১৪ ডিসেম্বর, মহান শহীদ বুদ্ধিজীবি দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাহেন্দ্রক্ষণের ০২ দিন পূর্বে বেছে বেছে হত্যা করা হয় দেশের সূর্য সন্তানদের। স্বাধীন বাংলাদেশকে মেধাশূণ্য করার নীল নকশা অনুযায়ী পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের বর্বর হত্যাকান্ডের শিকার হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, সংগীত শিল্পীসহ অনেকে। আমরা সকল শহীদদের অবদান গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।
স্বাধীনতার ৪৬ বছর পরেও গভীর উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে সমাজের প্রতিথযশা মানুষদের গুমের খবর শুনতে হয়। ভিন্নমত পোষণকারীদের মুখোমুখি হতে হয় রাষ্ট্রীয় নিপীড়নের। আইসিটি আইনের ৫৭ ধারা দিয়ে মানী লোকের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। স্বাধীনতা সংগ্রামের যে মহান চেতনা আমরা লালন করেছি তা আজ অনেকটাই ভুলন্ঠিত।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত প্রহরী হিসাবে কাজ করছে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের সুফল পৌঁছে দেয়াই আমাদের অঙ্গীকার।

