মসজিদগুলো থেকে করোনাভাইরাস সংক্রমণ বেশি -পিআইএমএ

মসজিদগুলো থেকে করোনাভাইরাস সংক্রমণ বেশি -পিআইএমএ

মসজিদগুলো থেকে করোনাভাইরাস সংক্রমণ বেশি হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তান ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন (পিআইএমএ) এর প্রেসিডেন্ট ডা. ইফতিখার বার্নি।

তিনি বলেছেন, রমযান মাস উপলক্ষে মসজিদগুলো যদি খোলা থাকে এবং মানুষজন জামাতে নামাজ আদায় করতে থাকে, তাহলে মে ও জুন মাসে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক বেড়ে যাবে। এখনই সরকারি হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর চাপ সামাল দেয়া কষ্টকর হয়ে পড়েছে।

পিআইএমএ জানিয়েছেন, গত সপ্তাহে বেশি হারে সংক্রমণের ঘটনা ঘটেছে। এক মাসে প্রায় ছয় হাজার আক্রান্তের ঘটনা ঘটেছে। কিন্তু গত ছয়দিনেই আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।

পবিত্র এই রমযান মাসে বাড়িতে মুসল্লিদের নামাজ পড়ার অনুরোধ জানিয়েছেন তারা।

সে দেশে মসজিদ খোলা রাখার ব্যাপারে বিভিন্ন মহল থেকে চাপ রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মসজিদ খোলা থাকার ফলে করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেশি হারে হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।