× Banner
সর্বশেষ
দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ

মশা কাদের বেশি কামড়ায়? গবেষকরা কি বলেছেন?

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
মশা কাদের বেশি কামড়ায়

একই জায়গায় অনেক লোক থাকলেও দেখা যায় কয়েকজনকে মশা বেশি কামড়ায়। কিছু মানুষের শরীরে মশার প্রিয় রাসায়নিকের পরিমাণ বেশি মাত্রায় থাকে। সে গন্ধেই মশার দল সেসব মানুষের প্রতি অন্যদের তুলনায় অধিক আকৃষ্ট হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা বলেছেন, যাদের রক্তের গ্রুপ ‘ও’ মশা তাদের কাছে বেশি যায়। লাল, কালো কিংবা গাঢ় নীল পোশাক পরলেও মশা বেশি কামড়ায়। মশা এসব রঙের প্রতি বেশি আকৃষ্ট হয়। অধিক মেদযুক্ত ব্যক্তি ও মশার প্রিয় ব্যক্তি।

যারা নিয়মিত বিয়ার পান করেন, মশা তাদের প্রতি বেশি আকর্ষণবোধ করে। তাদের রক্তপানের জন্য মশা একপ্রকার উতলা হয়ে ওঠে। এটিও গবেষণায় প্রমাণিত। বেশি ঘামালেও মশা কামড়ায়। গবেষকদের মতে, ঘামে থাকে অ্যামোনিয়া ও ল্যাকটিক অ্যাসিড, যা মশাকে বেশি আকৃষ্ট করে।

অন্যদের তুলনায় যারা বেশি গরম অনুভব করেন, তাদেরও মশা বেশি কামড়ায়। নিয়মিত ব্যায়াম করলে শরীর গরম থাকে। ফলে মশা বেশি কামড়াতে পারে।

ইউনিভার্সিটি অব উইসকনসিন-মেডিসিনের অ্যান্টোমোলজির অধ্যাপক সুসান পাসকিউইটজের ভাষ্য, শরীরের উচ্চ তাপমাত্রা, প্রশ্বাসের কার্বন ডাই-অক্সাইড ও ল্যাকটিক অ্যাসিডের মতো ত্বকের কিছু কেমিক্যাল মশাকে রক্ত খাওয়ার জন্য উদ্বুদ্ধ করে।

এসব কারণ ছাড়াও অন্তঃসত্ত্বা প্রতি মশা বেশি আকৃষ্ট হয়। এ সময়ে নারীদের কিছু শারীরিক পরিবর্তন আসে। শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই মশা তাদেরও বেশি কামড়ায়। প্রাণঘাতী জীবাণুবাহী মশার উপদ্রব থেকে রক্ষা পেতে বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরী।


এ ক্যটাগরির আরো খবর..