× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

ডেস্ক

মরদেহ পোড়ানোয় এমপিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর সময় মরদেহ পোড়ানো ঘটনায় সাবেক এক এমপিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

জুলাই-আগস্টে গণহত্যার সময়ে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এক এমপিসহ ৫ জনের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

জুলাই আগস্ট গণহত্যার মামলায় বিচারের মুখোমুখি করতে সাবেক শেখ হাসিনাকে দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রচেষ্টা। সোমবার (২৩ ডিসেম্বর) বন্দিপ্রত্যাপন চুক্তির আলোকে তাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। নয়াদিল্লি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কোনো মন্তব্য করেনি।

এদিন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরাতে পারলে গণহত্যার বিচারকাজ আরও সহজ হবে।

৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় গুলি করে ৬ জনকে হত্যার পর প্রিজন ভ্যানে তুলে মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল বলেও জানান তিনি।

ঢালাও গ্রেফতার না করে প্রাথমিকভাবে শুধু মূলহোতাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে বলেও জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..