একই রাতে সৈয়দপুরে দুটি মন্দিরের প্রতিমা ভাংচুর

গৌতম হালদার প্রান্তঃ  নীলফামারীর সৈয়দপুরে রাতের অন্ধকারে ধারাবাহিক ভাবে দুটি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে নীলফামারীর সৈয়দপুরে বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের দুটি মন্দিরের রাতের আঁধারে তিনটি প্রতিমা ভেঙেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দক্ষিণ সোনাখুলি গ্রামের চণ্ডির মোড়ে দুর্গা প্রতিমার গলা কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া সামবার্ড কালি মন্দিরে গভীর রাতে হামলা হয়। একই ঘটনা ঘটে পাশের বুড়ি মন্দিরে।

স্থানীয় বাসিন্দা জ্যোতিকুমার রায় বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে দুর্বৃত্তরা এই কাজ করেছে।’ নীলফামারির সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি।’

এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।