× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

মন্ত্রী-এমপিরা জনগণের চাকরঃ তথ্য মন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

এস আই সবুজঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জনগণের ভোটে নির্বাচিত মন্ত্রী-এমপিরা হচ্ছেন জনগণের চাকর। কিন্তু তাদের আচরণ মহারাজার মত।’

বৃহস্পতিবার রাজধানীস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত কুড়িগ্রামের সন্তান প্রবাসি লেখক আবু রায়হানের লেখা দেশাত্ববোধক গানের সিডি ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’র মোড়ক উন্মোচনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের দেশে কিছু জনপ্রতিনিধি আছে যারা কোথাও যাওয়ার আগে রাস্তায় রাস্তায় তোড়ন তৈরী করে শুভেচ্ছা জানাতে হয়। আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রখ্যাত সাহিত্যিক আনিসুল হক, সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ, শিল্পী মাহামুদ বাবু, শিশু সাহিত্যিক রহীম শাহ্, সাহিত্যিক আবু রায়হান, সময় প্রকাশনের সত্বাধিকারী ফরিদ আহমেদ, ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির মহাসচিব সাইদুল আবেদীন ডলার প্রমূখ।

তিনি বলেন, ‘মন্ত্রী-এমপিরা কোন এলাকা পরিদর্শন বা কোন উন্নয়ন কাজের উদ্বোধন করতে গেলে তাদের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, তাদের উপর পুষ্প বৃষ্টি করানো হয়, স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের রোদের মধ্যে দাড় করিয়ে সম্মান জানানো হয়। এটা মোটেই ভাল কাজ নয়।’

আনিসুল হক তার বক্তব্যে বলেন, ‘প্রবাসে থেকে জীবিকা নির্বাহের পর সাহিত্য চর্চা করা খুবই কঠিন কাজ। আর এই কাঠিন কাজটি দিনের পর দিন খুব সহজভাবে করে যাচ্ছে সাহিত্যিক আবু রায়হান। তিনি নিউইয়র্কের মত জায়গায় বাংলা সাহিত্যকে তথা বাংলা ভাষাকে ছড়িয়ে দেওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।’ ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ নামক সিডিটিতে গান রয়েছে মোট ১১টি। এতে কণ্ঠ দিয়েছেন- সুবীর নন্দী, রফিকুল আলম, পূর্ণ, বাসুদেব ঘোষ, পুস্পিতা, নির্ঝর প্রমূখ। সঙ্গীত পরিচালনা করেছেন বাসুদেব ঘোষ। এটি প্রযোজনা করেছে প্রোটিউন।


এ ক্যটাগরির আরো খবর..