মধুখালী উপজেলার কামারখালী পাট ক্রয় কেন্দ্রে আমিন ও হাফিজ জুট মিলস লিঃ এর শুভ পাট খরিদ

মধুখালী প্রতিনিধিঃ  বি.জে.এম.সি.র নিয়ন্ত্রিত ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী বাজারের বিশিষ্ঠ পাট ব্যবসায়ী মোঃ মুজিব হোসেন চৌধুরী (তুরান) এর কামারখালী পাট ক্রয় কেন্দ্রে আমিন ও হাফিজ জুট মিলস লিঃ এর শুভ পাট খরিদ উপলক্ষে শুক্রবার বেলা ১১.০০ টায় ও ১১.৩০ মিনিটে ২ টি গোডাউনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত করেন মোঃ এহসান আলী। পরে কৃষক ও পাট ব্যবস্যায়ীদের নিকট থেকে সরাসরি পাট খরিদ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাফিজ জুট মিলস লিঃ এর উপ-ব্যবস্থাপক (উৎপাদন) খান মাহবুব সোহেল। কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) আমিন জুট মিলস লিঃ এর সহকারী পাট ক্রয় কর্মকর্তা জগন্নাথ পাল। হাফিজ জুট মিলস লিঃ এর সহকারী পাট ক্রয় কর্মকর্তা মোঃ গিয়াসউদ্দীন আরবী, দি ক্রিসেন্ট জুট মিলস লিঃ এর সহকারী পাট ক্রয় কর্মকর্তা ইমরুল হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন কামারখালী বাজার বনিক সমিতি সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব বীর মুক্তি যোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ। কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী এম.মান্নান (মন্নু)। কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান চৌধুরী (টার্গেট)। বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ হেলাল হোসেন মোল্যা, মোঃ ফরিদ হোসেন চৌধুরী। কামারখালী বি.এন.পি. সভাপতি মোঃ আক্কাস আলী মৃধা, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন রতন।

কামারখালী বাজার বনিক সমিতি এর সহ-সাধারণ সম্পাদক ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু), আড়পাড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সামছুল আলম মোল্যা (সোনা), জামালপুর অগ্রনী ব্যাংক কর্মকর্তা মোঃ আবু রাজা মিয়া। কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ সাহাদত হোসেন (সাবু), সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহাদত হোসেন সিপা। কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর মোল্যা প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও ক্রীড়া শিক্ষক মোঃ আছাদুজ্জামান (পান্না),মোঃ রাসেল মৃধা, মোঃ টিটোন চৌধুলী , মোঃ মনিরুজ্জামান মাসুদ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফারুক হোসেন সহ এলাকার ও বাজারের সুধীজন এবং ব্যবসায়ী বৃন্দ প্রমুখ। সব শেষে উপ-ব্যবস্থাপক (উৎপাদন) খান মাহবুব সোহেল বলেন, আপনারা সবাই মিলেমিশে সুন্দর মন নিয়ে পাট মিলে দেন আপনাদের বিলের কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।