মধুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রান গেল ১ জন

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রান গেল ১ জন

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। সে মধুখালী পৌরসভার পশ্চিম গোড়াখোলা গ্রামের মৃত গোকুল চন্দ্র রায় এর ছেলে তপন কুমার রায় (৫৮)। তিনি পেশায় মোটর সাইকেল মেকানিক ছিলেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় চিনিকল সড়ক মোড় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্র জানা যায়, স্থানীয় মোটরসাইকেল মেকানিক তপন কুমার রায় ইজিবাইক যোগে দোকানে ফিরছিলেন। ঘটনাস্থনে পৌছালে পিছন থেকে ইট বোঝাই ৫ চাকার ট্রাক ধাক্কা দিলে ইজিবাইক থেকে সে ছিটকে পরে যান। চলন্ত ইট বোঝাই ট্রাক তার কোমড় সোজাসোজি উঠে গেলে তিনি গুরুতর আহত হন। পরে এলাকার লোকজন দ্রুত মধুখালী সদর হাসপাতাল নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকল কলেজ হাসপাতালে পাঠান।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকল কলেজ হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি করিমপুর হাইওয় থানার এস.আই. ইমতিয়াজ উদ্দিন নিশ্চিত করে বলেন, ইট বোঝাই ট্য্রাকটি হাইওয়ে পুলিশ আটক করেছে । চালক পলাতক । এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।