মধুখালী প্রতিনিধি : গত রবিবার রাত আনুমানিক পৌনে তিনটায় ফরিদপুর র্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালীতে অবস্থিত গড়াই সেতুর টোলপ্লাজার সামনে থেকে সাতক্ষীরা থেকে ফরিদপুরগামী একটি প্রাইভেটকার আটক করে তাতে তল্লাশী করে ৮‘শ ১৫বোতল ফেন্সিডিল, ১হাজার ৬‘শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এস সময় প্রাইভেটকারে থাকা দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার নোড়ার চক গ্রামের আবুল গাজীর ছেলে মো. মনিরুল ইসলাম ওরফে রিপন(২৮) এবং একই জেলার খালীসা খালী গ্রামের রুস্তম সরদারের ছেলে মো. আল আমিন (২৩)।
ফরিদপুর র্যাব-৮ সূত্র জানান, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালীতে অবস্থিত গড়াই সেতুর টোলপ্লাজার সামনে থেকে সাতক্ষীরা থেকে ফরিদপুরগামী একটি প্রাইভেটকার আটক করে তাতে তল্লাশী করে ৮‘শ ১৫বোতল ফেন্সিডিল, ১হাজার ৬‘শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মাদক দ্রব্য ছাড়াও এসময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪ টি সিমকার্ডসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-৮ সুত্র জানিয়েছেন তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে ফরিদপুরসহ আশেপাশের জেলার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রিয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।



