× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

মধুখালীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ অক্টোবর, ২০২০
দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের মো. সৈয়দ আলী শেখের শিশুকন্যা ও ডুমাইন স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী (৯)কে ধর্ষন চেষ্টার অভিযোগে একই গ্রামের মোঃমান্নাফ শেখের ছেলে মোঃরিপন শেখ(২৫) এর নামে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আজ সোমবার ৫ অক্টোবর দুপুরে মধুখালী থানায় মামলা করেছেন ওই শিশুটির পিতা। মামলা নং ২, তারিখ ৫.১০.২০২০ইং।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর রাত আনুমানিক ৮টার সময় ওই শিশু কন্যাটির বাড়ীর পাশে চায়ের দোকানে যাওয়ার পথে অভিযুক্ত রিপন শিশুটির হাত ধরিয়া সামছুল মোল্যার বাঁশ বাগানের মধ্যে নিয়ে তার পরনের কাপড় খুলে ধর্ষনের চেষ্টা চালালে শিশুটির চিৎকারে লোকজন আগাইয়া আসলে অভিযুক্ত রিপন পালাইয়া যায়। সংবাদ পেয়ে শিশুটির পিতা তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।

এ ব্যাপারে মধুখালী থানার পরিদর্শক (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন থানায় মামলা হয়েছে, মামলার আইও এর অভিযুক্ত বখাটে যুবককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..