”ইলিশ আমাদের জাতীয় মাছ জাটকা ধরলে সর্বনাশ” এই শ্লোগানকে সামনে রেখে ২০২৩-২৪ইং অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ফরিদপুরের মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কার্যালয়ের আয়োজনে জেলেদের নিয়ে জন সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০জুন) মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মৎস্যজীবীদের নিয়ে কামারখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
কামারখালী ইউনিযনের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলেদের সামনে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস ।
এ ছাড়া বক্তব্য রাখেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, ইউ.পি. সদস্য মতিয়ার রহমান শেখ, জেলেদের মধ্যে থেকে তৈয়ব আলী, নরেশ রাজবংশী, দীপক রাজবংশী প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানা পুলিশের এস.আই. লিটন শরীফ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নওশের ও বিশ্বজিত সহ সচেতন ব্যক্তিবর্গ ও মৎস্যজীবীরা এবং মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সাথী সরকার , ইউনিয়ন কর্মী ঈশ্বর চন্দ্র মন্ডল, তুষার সরকার প্রমুখ। জানা যায়, ১লা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন ক্রয় বিক্রয় ও হেফাজতে রাখা দ-নীয় অপরাধ এ বিষয়ে মৎস্যজীবীদের সচেতন করার লক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং তাদের মাঝে সরকারিভাবে সহযোগিতা করার আশ্বাস দেয়া হয়।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মুজিববর্ষে শপথ নেব” জাটকা নয় ইলিশ খাবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে। ১০ ইঞ্চি (২৫সেন্টিমিটার) দৈর্ঘ্যর চেয়ে ছোট ইলিশ জাটকা নামে পরিচিত এ আইন অমান্য কারীর কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদ- অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। এ সময়ে কারেন্ট জাল সহ সকল প্রকার অবৈধ জাল এর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান।





