দেশের বেশিরভাগ উপজেলায় মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে -ধর্ম প্রতিমন্ত্রী

দি নিউজ ডেস্কঃ  বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত হযরত হাজী শরীয়াতুল্লাহর আস্তানায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশের বেশিরভাগ উপজেলায় মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে উপজেলা পর্যায়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হবে। মডেল মসজিদ নির্মাণে কাজ শুরুও করেছে সরকার। বেশিরভাগ উপজেলাগুলোতেই মসজিদের নির্মাণ কাজ চলমান রয়েছে।গতকাল দুপুরে শিবচরের বাহাদুরপুরে বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত হযরত হাজী শরীয়াতুল্লাহর আস্তানায় দেশের বৃহত্তম জুমার নামাজ শেষ করে শিবচরের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করছেন। পদ্মা সেতুর মতো এত বড় একটা প্রকল্প সাহসের সঙ্গে তৈরি করার উদ্যোগ নিয়েছেন। শুধুমাত্র বঙ্গবন্ধুকন্যা বলেই এত বড় চ্যালেঞ্জ হাতে নিয়েছেন। বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত ,শাইখুল ইসলাম হযরত হাজী শরীয়াতুল্লাহর (র.) স্মৃতি বিজড়িত স্থান শিবচরের বাহাদুরপুর ময়দানে ৩দিন ব্যাপী মাহফিল উপলক্ষে আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুরের ইমামতিতে অনুষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ জুমার জামাত। প্রায় লক্ষাধিক মুসল্লীর উপস্থিতিতে জুমার নামাজ আদায় করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।