মওলানা ভাসানীর আদর্শ নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে হবে

বিশেষ প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক আদর্শকে সব শ্রেণি-পেশার মানুষ বিশেষ করে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।

মওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আয়োজিত আলোচনায় এ কথা বলেন বিএনপির মহাসচিব।

ভাসানী সংসদের সভায় বিএনপি নেতা ফখরুল বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মওলানা ভাসানী তাঁর পুরো রাজনৈতিক জীবনে গণতন্ত্র ও মজলুম মানুষের জন্য সংগ্রাম করে গেছেন।

গত ১৭ নভেম্বর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করে দেশবাসী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।