ভ্রাম্যমান আদালতে অভিযানে মামুনুর রশীদকে ১বছরের কারাদন্ড ও ২লাখ টাকা জরিমানা 

আবুল কালাম আজাদ, যশোর: কারখানার নেই কোন অনুমোদন, নিয়োগ দেয়া হয়নি স্বীকৃত কেমিস্টও। অক্ষরজ্ঞানহীন শ্রমিক ইচ্ছামত সব ঝুকিপূর্ণ রাষায়নিক উপাদান মিশিয়ে তৈরি করছে হ্যান্ডওয়াশ, টাইলস ও টয়লেট ক্লিনার, ব্যাটারির পানিসহ বিভিন্ন দ্রব্যাদি। কারখানায় ব্যবহৃত এসিডসহ অন্যান্য দাহ্য পদার্থ ফেলে রাখা হয়েছে উঠানে।
বৃহস্পতিবার দুপুরে যশোর শহরতলীর কিসমত নওয়াপাড়ায় এমন অবৈধ কারখানার সন্ধান পায় ভ্রাম্যমান আদালত। অভিযানকালে কারখানাটি ‘সিলগালা’ করাসহ কারখানার মালিক মামুনুর রশীদকে এক বছরের কারাদন্ড ও দুইলাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান জানান, বিএসটিআই অনুমোদন ছাড়াই আবাসিক এলাকায় হ্যান্ডওয়াশ, ভিক্সল, টয়লেট ক্লিনার, ব্যাটারির পানি উৎপাদন করা হচ্ছিল। কেমিস্ট ছাড়াই পণ্য উৎপাদন, মোড়কীকরণ, খোলা স্থানে হাইড্রোক্লোরিক এসিড রাখাসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে সাজা প্রদান করা হয়েছে। অভিযানকালে র‌্যাব ও পুলিশ অংশ নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।