× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ভোলায় ১০ কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ৪ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
ভোলায় ১০ কাউন্সিলর প্রার্থী

কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ৫ম ধাপে ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে ১০ কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এতে ১ নারী সংরক্ষিত কাউন্সিলর সহ ৪ কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল ৫ টা পযর্ন্ত ১০ কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

প্রার্থীতা প্রত্যাহার করেন- ১নং ওয়ার্ডে মো. আলাউদ্দিন মাতাব্বর, ২নং ওয়ার্ডে মো. সাজ্জাদ হায়দার, ৪নং ওয়ার্ডে মো. আবুল কাশেম মিয়া, ৬নং ওয়ার্ডে মো. জেড,এফ তিতুমীর, ৭নং ওয়ার্ডে মো. তরিকুল ইসলাম মিলন, ৮নং ওয়ার্ডে মো. মাকসুদুর রহমান, ৯নং ওয়ার্ডে মো. কামাল উদ্দিন, মো. সালাউদ্দিন ও মো. মুজাহিদুল ইসলাম।

এছাড়া ৬,৭,৯ নং ওয়ার্ডের তিন কাউন্সিলর ও ৪,৫,৬নং ওয়ার্ডে সংরক্ষিত এক নারী কাউন্সিলর প্রাথমিকভাবে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

সাধারন কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন- ৬নং ওয়ার্ডে মো. মনির হোসেন, ৭নং ওয়ার্ডে মোস্তাহিদুল হক তানভীর, ৯নং ওয়ার্ডে মো. মিজানুর রহমান মঞ্জু ও সংরক্ষিত ৪,৫,৬ ওয়ার্ডে নারী কাউন্সিলর রেজওয়ানা পারভীনের বিপরিতে কেউ মনোনয়নপত্র দাখিল করেনি। ফলে পারভীন বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

চরফ্যাশন সহকারী রিটানিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..