ভোলায় সড়কে প্রান গেল সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের

ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখান উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন কান্টু মাস্টার সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ভোলা-চরফ্যাশন মহাসড়কের কমরউদ্দিন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে মোশারেফ হোসেন কান্টু মোটরসাইকেলযোগে বাড়ির থেকে ভোলার উদ্দেশে রওনা হয়। এ সময় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমরউদ্দিন এলাকার হাওলাদার বাড়ির সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, রবিবার (২৯ সেপ্টেম্বর) বাদ আসর দৌলতখানের খায়েরহাট রাস্তার মাথায় মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।