ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১৮ মে) বিকাল ৫ টায় দিকে লাশটি উদ্ধার করে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির জানান,উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের কামার খালের দক্ষিনপার্শ্বে মেঘনা নদীর তীরে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। তবে এটি অপমৃত্যু নাকি হত্যাকান্ড তা নিশ্চিত হওয়া যায়নি।




