ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশর উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নে চুুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় এক কিশোরকে প্রকাশ্যে বেঁধে পেটানোর মামলায় বাবুল মাঝি(৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার শশীভূষণ থানা পুলিশ গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছেন বলে শশীভূষণ থানার ওসি মোঃ মনিরুল ইসলাম এ তথ্য জানান।
এদিকে কিশোর নির্যাতনের ঘটনায় সোমবার হাইকোট ভোলার ডিসি, এসপি, ইউএনও সংশ্লিষ্ট থানার ওসিকে রোববারের মধ্যে কিশোরের চিকিৎসা ও পরিবারের নিরাপত্তা এবং আসামিদের গ্রেফতারের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হাত ও পায়ের মাঝে লাঠি বেঁধে মধ্যযুগীয় কায়দায় রুবেল(১৪) নামের এক কিশোরকে হাজারীগঞ্জ ইউপি সদস্য আমজাদ হোসেন ও তার সহযোগিরা নির্যাতন করেন। এ ঘটনার স্থিরচিত্র ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে প্রশাসনের টনক নড়ে। পরে শুক্রবার নির্যাতিত কিশোরের মায়ের কাছ থেকে শশীভূষণ থানা পুলিশ শিশু আইন ২০১৩ এর ৭০ ধারায় মামলা গ্রহণ করেন।
শশিভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, অভিযুক্ত প্রধান আসামী ইউপি সদস্য আমজাদসহ অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

