× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ভোলায় আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

ভোলা প্রতিনিধি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মম ভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদস দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় বন্ধুজন পরিষদ ভোলা ।

মঙ্গলবার (৮অক্টোবর) দুপুর ১২টার দিকে ভোলা কালীনাথ রায়ের বাজার বন্ধুজন পরিষদ কার্যালয়ের সামনে বন্ধুজন পরিষদের প্রধান সমন্বয়কারী আসিফ আলতাফের নেতৃত্বে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় ।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ¦ মুহাম্মদ শওকাত হোসেন, নাজিউর রহমান কলেজের উপাধ্যক্ষ পীযুস কান্তি হালদার, সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান মিন্টু মোল্লা, বন্ধুজন পরিষদের সদস্য হেলাল উদ্দিন, রাসেল মাহমুদ, ব্যবসায়ী আ: রহমান সেন্টু, সমাজকর্মী আবুল হাসনাত তসলিম, বন্ধুজন পরিষদের সদস্য খন্দকার আল আমিন, মো.সোহেব, নাজিম উদ্দিন
নিক্সন, আল আমিন হাওলাদার, মো. জাহাঙ্গীর আলম, ইস্রাফিল, শাহাদাত শাকিল, আবদুল্লাহ আল রাসেল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডটি বাংলাদেশের ইতিহাসে বর্বরও কলংঙ্ক জনক ঘটনা। দেশের সবচেয়ে মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সামজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে একটি সাধারন স্টাটাস নিয়ে এরকম একটি নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটবে তা কোন সুস্থ স্বাভাবিক মানুষ মেনে নিতে পারেনা । সে স্টাটাসে আবরার ফাহাদ কাউকে কুটক্তি করে কিছু লিখেনি। কিন্তু যারা এই স্টাটাসের রেশ ধরে তাকে শিবির বলে মারধর করে হত্যা করেছে তাদের এই অধিকার কে দিয়েছে..? বিরোধী মতের হলেই কাউকে আক্রমন করা হবে তা স্বাধীন রাষ্ট্রে মেনে নেওয়া যায়না।

এরকম বর্বর সমাজ ব্যবস্থা তৈরীর জন্য এদেশ স্বাধীন হয়নি। এসময় বক্তরা আবরার হত্যাকান্ডের বিচার দাবি করে বলেন, যারা এ ঘটনার সাথে জরিত সে দল বা মতের হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। যাতে করে আগামীতে কেউ এধরনের অপরাধ করার সাহস করতে না পারে।


এ ক্যটাগরির আরো খবর..