ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে তৈলের ট্যাংক লড়ির ধাক্কায় শিরিনা (৩০) নামে এক নারী নিহত হয়েছে। সোমবার (১৪ মে) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের কাইমুদ্দিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিরিনা পৌর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলায়েত হাওলাদারের স্ত্রী। স্থানীয়রা জানান, ভোলা থেকে আসা একটি তৈলের ট্যাংক লড়ি কাইমুদ্দিন মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি রিক্সাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিক্সার যাত্রী নারী নিহত হয়।
গুরুতর আহত হয় রিক্সা চালক। গুরুতর আহত রিক্সা চালককে চরফ্যাশন হাসপাতালে ভর্তি না করে অবস্থা অবনতি হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মু.এনামুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ঘাতক ট্যাংকার লড়িটি আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


