ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শেষ হচ্ছে ৩ ফেব্রুয়ারি

ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শেষ হচ্ছে ৩ ফেব্রুয়ারি

ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শেষ হচ্ছে।

যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে কিন্তু কোনো কারণে তথ্য সংগ্রহকারীর মাধ্যমে ফরম-২ পূরণ করতে পারেননি; তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে (ছবি তোলার কেন্দ্র) উপস্থিত হয়ে সরাসরি ফরম-২ পূরণপূর্বক ছবি ও আঙুলে ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন।

এছাড়া তারা অনলাইনে (www.nidw.gov.bd) ফরম-২ পূরণ করে ডাউনলোডকৃত কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ এলাকার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে ছবি ও আঙুলে ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন।

নিজ এলাকার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রের তথ্য সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।