মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ৭০ নং ভেল্লাকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ রবিবার সকাল ১০.০০ ঘটিকা হইতে বিকাল ৪.০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে ৭০ নং ভেল্লাকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ১৯৬ জন এর মধ্যে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে ১৭০ জন ভোট বাতিল হয়েছে ৪ জন।
অভিভাবক পুরুষ সদস্য পদে প্রতিদ্বন্দী করেছেন ৪ জন ও মহিলা অভিভাবক সদস্যা পদে প্রতিদ্বন্দী করেছেন ৩ জন। বিজয়ী অভিভাবক পুরুষ সদস্য ২ জন এরা হলেন ১। আল আরাম (কামু) মার্কা চেয়ার ভোট পেয়েছেন ১১১ ২। হাসানুজ্জামান উজ্জল মার্কা মই ভোট পেয়েছেন ১০৯ এর নিকটতম প্রতিদ্বন্দী হলেন মোঃ শরিফুল ইসলাম মার্কা সাইকেল ভোট পেয়েছেন ৫৬, মোঃ আজিজুর রহমান মার্কা আনারস ভোট পেয়েছেন ৫২, অভিভাবক মহিলা সদস্য পদে বিজয়ী হয়েছেন ২জন এরা হলেন ১ নাছরিন নাহার মার্কা কলস ভোট পেয়েছেন ১১৪, ২। জান্নাতুল ফেরদৌস মার্কা মাছ ভোট পেয়েছেন ১১১ এর নিকটতম প্রতিদ্বন্দী মোছা মায়া বেগম মার্কা আম ভোট পেয়েছেন ৬২।
উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোছাঃ নাসিমা আক্তার, মোঃ দেলোয়ার হোসেন, ও শ্রী উজ্জল কুমার বিশ্বাস, পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন মোঃ অলিয়ার রহমান, মোঃ জমির হোসেন। উক্ত নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোট কেন্দ্রে কোন প্রকার বিশৃংখলার সৃষ্টি হয় নাই। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন এ.এস.আই মোঃ রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম. এ মান্নান মন্নু, বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ একরাম হোসেন তপন, মোঃ তায়েফ হোসেন সহ ডুমাইন ইউপি সদস্য মোঃ বিপ্লব মোল্যা, ডাঃ কবির হুসাইন সহ অদ্য এলাকার সুধীজন এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
সার্বিক সহযোগীতায় অত্র স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ এবং বাংলাদেশ গ্রাম পুলিশ দ্বয়।



