ভূ-সম্পত্তি জবরদখল থেকে মুক্ত করার লক্ষে আলোচনা সভা

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ভূ-সম্পত্তি জবরদখল থেকে মুক্ত করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিঞ্চু পদ সাহা,সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক, আরডিসি মোহাম্মদ মাসুম, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি প্রমূখ ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।