ভূলুণ্ঠিত মানবাধিকার, ঢাকা ক্যান্টনমেন্টে আক্রান্ত রবীন্দ্র ঘোষ

বিশেষ প্রতিবেদকঃ    নির্যাতিত হিন্দুর পক্ষে বিচার চেয়ে সরকার দলীয় এমপি দ্বারা দৈহিক নিপীড়নের শিকার হলেন বাংলাদেশের প্রখ্যাত মানবাধিকার কর্মী রবীন্দ্র ঘোষ ও তার সহকর্মীবৃন্দ।

গতকাল বেলা ১২-৪০ মিনিটে বাংলাদেশের প্রখ্যাত মানবাধিকার কর্মী রবীন্দ্র ঘোষ ও তার সহকর্মী মানবাধিকার কর্মীরা নির্যাতিত হিন্দুর পক্ষে বিচার চেয়ে দৈহিক নিপীড়নের শিকার হলেন। নিপীড়নকারী শাসক আওয়ামী লীগের ভোলা থেকে মনোনীত এক হিন্দু বিদ্বেষী ও হিন্দু সম্পত্তি লুটেরা সাংসদ নুরুন্নবি চৌধুরী শাওন ও তার পোষা গুণ্ডারা। বেধড়ক মারের পর অশীতিপর বৃদ্ধ রবীন্দ্র ঘোষ নিচে পড়ে যান ও বেসামাল হয়ে পড়েন। একদিকে চলে কিল চড় ঘুসি বিচার প্রার্থীদের উপর, আর অন্য দিকে প্রান বাঁচাতে রবীন্দ্র বাবুকে কোন ভাবে সেই স্থান থেকে সরিয়ে নিয়ে গিয়ে তার প্রান বাঁচান সহকারী কর্মী ও ক্যামেরাম্যান।  অভিযুক্ত এম পি শাওন অশ্রাব্য খিস্তি দিয়ে বিচার প্রার্থীদের প্রাননাশের হুমকি দেন। 

 আক্রান্ত  কৃষক স্বপন কুমার দাস ভোলার প্যায়ারি মোহন মৌজায় ২৫ একর জমিতে ধান চাষ করেন। পাকা ধান গায়ের জোরে কেটে নিয়ে মারধোর করে শাওনের আস্থাভাজন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মিয়াঁ ও তার ৪০ জনের সশস্ত্র দলবল চলে যায়। হুমকি দিয়ে যায় এই জমি তারা দখল নিয়েছে যেখানে নামলেই ক্ষতিগ্রস্ত হিন্দুদের খতম করে দেয়া হবে। লালমোহন থানায় ক্ষতিগ্রস্ত স্বপনের অভিযোগ নিতে অস্বিকার করে দারোগা হুমায়ূন কবীর। বাধ্য হয়ে অভিযোগ ডাক রেজিস্ট্রি করে স্থানীয় পুলিশ সুপারের কাছে প্রেরন করেন।    

 গত ২০১৫ আগস্টে বরিশাল ২য় সাব জজ আদালত স্বপন কুমার দাসের পক্ষে সমগ্র কৃষি জমির উপর  ভোগ দখলের অধিকারের স্বপক্ষে রায় দান করলেও, জমি লুটেরা এক ভুয়া ভারতীয় তুহিন দাসকে জমি অংশিদার সাজালে তার আবেদন নাকচ হয়ে যায়। গত বছর ডিসেম্বরে ভোলা জেলার সহকারি কমিশনার পুলিশ সুপারকে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত স্বপন দাসকে জমি ভোগ দখলের সহায়তা দানের হুকুম প্রদান করা সত্তেও থেমে থাকে না জমি লুটেরা সাংসদ ও তার দলবল। জেলা পুলিশকে ঠুঁটো জগন্নাথ করে রেখে জমি ও জমির ফসল লুণ্ঠন করে।   

শারীরিক নিগ্রহের শিকার বাংলাদেশ মাইনরিটি ওয়াচের অধ্যক্ষ রবীন্দ্র ঘোষ দেশের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আশাদ্দুজামান কামালকে ফোনে ঘটনা অবগত করেন। মন্ত্রী মহোদয় শ্রী ঘোষকে লিখিত অভিযোগ দায়ের করতে বলেন এবং যথা বিহিত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।    

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।