ভূমিমন্ত্রীর সহায়তায় ফিরে পেলেন নিরঞ্জন চক্রবর্তীর বাড়ী ও মন্দির

রাই কিশোরীঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চট্রগ্রামের আনোয়ারার স্থানীয় সংসদ সদস্য এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নিজে উপস্থিত থেকে পন্ডিত নিরঞ্জন চক্রবর্তীর হাতে বেদখল হওয়া বাড়ি এবং কালী মন্দিরের যাবতীয় দলিল হস্তান্তর করলেন।

আজ শনিবার শতবর্ষী নিরঞ্জন ফিরে পেলেন চৌদ্দ পুরুষের ভিটে আর নিজ হাতে প্রতিষ্ঠিত কালী মন্দির।

সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ জানান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের এই মানবিক ভূমিকা অত্যন্ত কৃতজ্ঞতা চিত্তে মনে রাখবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।