বিএনপির মুখে সন্ত্রাসের বুলি, ভূতের মুখে রাম রাম -ওবায়দুল কাদের

বিএনপির মুখে সন্ত্রাসের বুলি, ভূতের মুখে রাম রাম -ওবায়দুল কাদের
বিএনপির মুখে সন্ত্রাসের বুলি, ভূতের মুখে রাম রাম।

 শহীদ মিনারে যারা প্রথম রক্ত ঝরিয়েছে, যারা এদেশে আগুন সন্ত্রাসের জন্ম দিয়েছে, তারা আজ সন্ত্রাসের কথা বলে। বিএনপির মুখে সন্ত্রাসের বুলি, ভূতের মুখে রাম রাম । বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে এ আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।