ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন বাংলাদেশী পাসপোর্টে

ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন বাংলাদেশী পাসপোর্টে
পাসপোর্ট অফিসের অধিক্ষেত্র

পাসপোর্টের সূচকে চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশের অবস্থান ১০৮তম। এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। গত জুলাইয়ে এই সূচকে বাংলাদেশের পাসপোর্ট ছিল ১০৬তম অবস্থানে।

সম্প্রতি প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এবারের হেনলি পাসপোর্টের সূচকে দক্ষিণ এশিয়ার তিনটি দেশ বাংলাদেশের পেছনে অবস্থান করছে। এর মধ্যে নেপালের অবস্থান ১১০তম, পাকিস্তানের ১১৩তম এবং ১১৬তম তথা তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান।

তালিকায় বাংলাদেশের পরই রয়েছে উত্তর কোরিয়ার অবস্থান। ভিসা ছাড়া ৩৯টি দেশে ভ্রমণ করতে পারবেন দেশটির নাগরিকরা।

বাংলাদেশের ঠিক আগে ১০৭তম অবস্থানে রয়েছে সুদান, শ্রীলঙ্কা, লেবানন ও ইরান। তালিকায় মালদ্বীপের অবস্থান ৬৬তম, ভারত ৯০তম, ভুটান ৯৬তম ও মিয়ানমার ১০২তম অবস্থানে রয়েছে।

এবার সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে জাপানের। জাপানের সঙ্গে শীর্ষে রয়েছে সিঙ্গাপুরও। দেশ দুটির নাগরিকেরা আগাম ভিসা ছাড়া ১৯২টি দেশে ভ্রমণ করতে পারবেন।  হেনলির তালিকায় এবার যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।