ভিয়েতনাম থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে প্রায় ১২ হাজার মেট্রিক টন আতপ চাল

ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫ শত মেট্রিক টন আতপ চাল নিয়ে mv THAI BINH 01 জাহাজ আজ  চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে। চুক্তি মোতাবেক ৭২ হাজার ৭ শত মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

ইতোমধ্যে জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।