ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রীর আত্মহত্যায় তদন্ত কমিটি গঠন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় আজ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ ইউসুফ-এর নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- মাউশির ঢাকা অঞ্চলের উপ-পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস এবং ঢাকা জেলা শিক্ষা অফিসার বেনজির আহমদ। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন প্রদান করতে নির্দেশ দেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।