ভাস্কর্য ভাংচুর ও নির্মাণে বিরোধিতার প্রতিবাদে যশোরে মানববন্ধন

ভাস্কর্য ভাংচুর ও নির্মাণে বিরোধিতার প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও ঢাকায় ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

যশোর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সকাল ১১টায় শহরের দড়াটানা বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালের পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি লায়জু জামানের নেতৃত্বে মানববন্ধনে দুইশতাধিক নারী নেতাকর্মী অংশ নেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তরা বলেন, পাকিস্তানি দোসর বিএনপি-জামাত এখনো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে তারা বিরোধীতা করছে। বিরোধীতাকারীদের আইনের আওতায় এনে দেশের সকল জেলায় ভাস্কর্য নির্মাণের দাবি জানান বক্তরা।

মানববন্ধন শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।