ভাষা আন্দোলন বিশ্বের সব ভাষার মর্যাদা রক্ষা করেছে -মুক্তিযুদ্ধ মন্ত্রী

পিআইডিঃ ভাষা আন্দোলন বিশ্বকে বার্তা দিয়েছে বিশ্বের সকল মাতৃভাষার মর্যাদা সমান। এ আন্দোলন বিশ্বের সব ভাষার মর্যাদা রক্ষা করেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেটার বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ সামিটে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষা আন্দোলন বাঙালি জাতিকে একতাবদ্ধ করে। বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের প্রেরণায় ২৩ বছর সংগ্রামের মাধ্যমে জাতিকে একতাবদ্ধ করে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেন। প্রকৃতপক্ষে ভাষা আন্দোলন স্বাধীনতার প্রথম সোপান। সামিটে অন্যান্যের মধ্যে বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ এ খান, বাংলাদেশে নিয়োজিত ফিলিপাইনের রাষ্ট্রদূত Vincente Vandillo, ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজী হারিস এবং এসিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।