ভারতে পাচার ২ যুবককে বেনাপোলে হস্তান্তর

ভারতে পাচার ২ যুবককে বেনাপোলে হস্তান্তর
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২ বাংলাদেশি যুবককে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
রোববার  বিকাল ৫ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাদেরকে  বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসা যুবকরা হলেন,চট্টগ্রামের লোহাগাড় উপজেলার আমল বড়ইের ছেলে মিন্টু বড়ই(২৫) এবং একই জেলার ঝন্টু বড়ইের ছেলে টিটুল বড়ই(৩০)।
ফেরত আসা যুবক মিন্টু বড়ই জানান, ভাল কাজ দেয়ার নাম করে এক দালাল তাদের  সীমান্ত পথে ভারতে নেয়। পরে কাজ না দিয়ে তাদেরকে ভারতে রেখে পালিয়ে আসে দালাল। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। তিন বছর কারাভোগ শেষে দুই দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফিরে আসছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ  জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনী সহয়তা দিতে ২ যুবককে বেনাপোল বন্দরথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।