ভারতে পাচার ৫ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

ভারতে পাচার ৫ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশিকে বেনাপোলে  হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
শনিবার (১৮ জুন)সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ  ট্রাভেল পারমিট আইনে তাদের দেশে ফেরত পাঠায়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন,কক্সবাজারের জেসমিন আক্তার,যশোর মনিরামপুরের সামাদ আলী, নুসরাত জাহান ও রিনি খাতুন এবং সাতক্ষীরার কাজল।
পুলিশ ও এনজিও কর্মীরা জানান, ভাল কাজের প্রলোভনে  সীমান্ত পথে তিন বছর আগে দালালের মাধ্যমে তারা  ভারতে গিয়েছিল। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। পরে তাদের  ঠাই হয় ভারতীয় একটি মানবাধিকার সংস্থ্যায় । পরে ভারত ও বাংলাদেশ সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে তারা দেশে  ফেরার সুযোগ পায়।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু  আহম্মেদ জানান, পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।
জাস্টিস এন্ড কেয়ার বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান,  ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনী সহয়তা চাই দেওয়া হবে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।