× Banner
সর্বশেষ
দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ভারতে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের!

admin
হালনাগাদ: রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মহম্মদ আসিফ। পাকিস্তানের পরমাণু শক্তি সম্পর্কে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াতের মন্তব্যে বেজায় চটে গিয়ে টুইট করে ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন তিনি।

শুক্রবার ভারতের সেনাপ্রধান রাওয়াতকে প্রশ্ন করা হয়েছিল ভারত-পাক সম্পর্কের আরও অবনতি হলে পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে কিনা। সে প্রসঙ্গে সেনাপ্রধান জানান, পাকিস্তান পরমাণু অস্ত্রের ভয় দেখাচ্ছে। কিন্তু ভারত তাদের এই ভাঁওতাবাজিকে পরোয়া করে না। যদি সরকার অনুমতি দেয়, তা হলে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে অভিযান চালাতেও পিছপা হবে না সেনা।

রাওয়াতের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান আসিফ। টুইট করে তিনি বলেন, “এক জন সেনাপ্রধান হিসাবে দায়িত্বজ্ঞানহীনের মতোই মন্তব্য করেছেন রাওয়াত। এ ধরনের মন্তব্য করে পাকিস্তানকে পরমাণু হামলার আমন্ত্রণ জানাচ্ছে ভারত। যদি সত্যিই আমাদের শক্তি পরীক্ষা করতে চায় ভারত, তাতে আমরা রাজি। আর সেই সঙ্গে সেনাপ্রধানের সন্দেহটাও দূর হয়ে যাবে।”

আসিফের পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মহম্মদ ফয়সলও টুইট করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “এই ধরনের মন্তব্য হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই। পাকিস্তানও নিজেদের প্রতিরোধ করার ক্ষমতা রাখে।”


এ ক্যটাগরির আরো খবর..