বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

৩৩৫ রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্কঃ সেঞ্চুরিয়ান টেস্টে শুরুটা ভালো করলেও আগের দিনই ভারতীয় বোলারদের তোপে ২৬৯ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত তারা নিজেদের প্রথম ইনিংসটা ৩৩৫ রানের বেশি টেনে নিতে পারলো না।

টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সবাই সাজঘরে ফেরার পর দক্ষিণ আফ্রিকার আশা হয়ে ছিলেন কেবল ফাফ ডু প্লেসিস। দ্বিতীয় দিনে প্রোটিয়া অধিনায়ক দলকে যতটা সম্ভব এগিয়ে নেয়ার চেষ্টা করেছেন। ১৪২ বলে ৯ বাউন্ডারিতে ৬৩ রান করে তিনি ফেরার পরই আসলে বড় স্কোর গড়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে স্বাগতিকদের।

নবম ব্যাটসম্যান হিসেবে ডু প্লেসিস আউট হওয়ার পর আর ২ রান যোগ করে ৩৩৫-এ অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। কেশভ মহারাজ আর কাগিসো রাবাদা অধিনায়ককে যতটা সম্ভব সহায়তা করার চেষ্টা করেছেন। মহারাজ ১৮ আর রাবাদা ১১ রান করেন।

ভারতের পক্ষে ১১৩ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দুই পেসার ইশান্ত শর্মা ৩টি আর মোহাম্মদ শামি একটি উইকেট নিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।