× Banner
সর্বশেষ
‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন

ডেস্ক রিপোর্টার

ভারতে নতুন করে নিপাহ ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি -বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Dutta
হালনাগাদ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
who

ভারতে গত ১৫ সেপ্টেম্বর থেকে নিপাহ ভাইরাসে আক্রান্ত নতুন করে কোন রোগী শনাক্ত হয়নি। এই মাসের শুরুতে দেশটি এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং এতে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কথা জানিয়েছে।

ডব্লিউএইচও’র মতে, নিপাহ ভাইরাসের কোন টিকা নেই এবং এতে মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১২ থেকে ১৫ সেপ্টেম্বর দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের কোঝিকোড় জেলায় ছয়টি পরীক্ষাগারে নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এদের মধ্যে দুইজন প্রাণ হারায়।

এই ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে হালনাগাদ করা তথ্যে ডব্লিউএইচও জানায়, নিপাহ ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি কীভাবে সংক্রমিত হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে অন্যান্যরা ছিল প্রথম ব্যক্তির পারিবারিক ও হাসপাতাল সংযোগের কারণে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানায়, ১২ সেপ্টেম্বর থেকে ৩৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ছয়জন নিপাহ ভাইরাস পজিটিভ ছিল। বাকি সব নমুনা নেগেটিভ ছিল। তারা আরও জানায়, ১৫ সেপ্টেম্বর থেকে নিপাহ ভাইরাসে আক্রান্ত নতুন করে কোন রোগী শনাক্ত হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..