× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

ভারতের শতবর্ষী পুরানো সংসদ ভবনে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
india

ব্রিটিশদের নির্মিত প্রায় ১০০ বছর আগে ভারতের লোকসভা ভবনে শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিরোধীদের সমালোচনার মধ্যেও পাঁচ দিনের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। এরই মধ্যে অন্তত আটটি বিল পাসের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। যার মধ্যে গণমাধ্যমকে আরও নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন-সংক্রান্ত দুটি আইন বিতর্কিত বলে মনে করছে বিরোধী দলগুলো।

লোকসভায় প্রদত্ত নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরোনো ভবনের প্রতিটি ইটের প্রতি শ্রদ্ধা জানান। পুরোনো ভবনটি ভারতের সংবিধান গৃহীতসহ বেশ কিছু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। তবে দীর্ঘদিন ধরেই এটিতে জায়গা সংকুলান হচ্ছিল না। নতুন ভবনে ১ হাজার ২৮০ জন সাংসদ বসতে পারবেন।

১৯২৭ সালে নির্মিত ভবনটিতে আর বসবে না কোনো অধিবেশন। এখন থেকে নতুন ভবনে কার্যক্রম চলবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে সংসদ না বসলেও, পুরোনো ভবনটি ভাঙা হবে না বলে জানিয়েছে সরকার। প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ করা হবে। ব্রিটিশ আমলে নির্মিত ভবনটি শুধু ভারতের স্বাধীনতা সংগ্রামেরই নয়, অগ্রগতিরও সাক্ষী। ভবনের একটি অংশকে জাদুঘরে রূপান্তরিত করা হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..