সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রেকিং নিউজ
মন্ত্রিপরিষদের বৈঠক চলছেনেশার টাকা না পেয়ে বাবা-মাকে মারধরের অভিযোগআগামীকাল চালু হচ্ছে নারায়ণগঞ্জ-ভোলা সরাসরি ফেরি সার্ভিসবন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার উধাওসেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টাপরকীয়ার জেরে স্বামীকে বিষ প্রয়োগে হত্যা, স্ত্রী আটকমৃত প্রসূতির পর পেট চিরে শিশুর জন্মের ঘটনায় প্রশাসনের অভিযান ক্লিনিক সিলগালাসহ জরিমানাদুই-তিন মাসের মধ্যেই ঢাকার চারপাশে চালু হচ্ছে ওয়াটার বাসগ্রাহকদের অ্যাপার্টমেন্ট ক্রয়ে বিশেষ সুবিধা দিতে ডমিন্যান্ট গ্রুপের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তিস্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ

ভারতের বর, পাকিস্তানের কনে, বিয়ে পিছল দুই দেশের টেনশনে

পুলওয়ামায়া জইশ জঙ্গিদের হামলায় ৪০ জওয়ানের মৃত্যু। এর পর থেকেই ভারতীয় বায়ুসেনা অভিযান-সহ ইত্যাদি ঘটনায় ভারত-পাক দ্বৈরথ চরমে। আর দুই দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে বিয়ে পিছিয়ে গেল রাজস্থানের এক তরুণের। কারণ তাঁর হবু স্ত্রী যে পাকিস্তানের বাসিন্দা।

রাজস্থানের বারমেঢ়ের খেজাদ কা পীর গ্রাম পাকিস্তানের সীমানার খুব কাছেই। এই গ্রামেরই বাসিন্দা মহেন্দ্র সিংহ। তাঁর বিয়ে ঠিক হয়েছে পাকিস্তানের সিন্ধ প্রদেশের অমরকোট জেলার সিনোই গ্রামের ছগন কানওয়ারের সঙ্গে।

বিয়ে উপলক্ষ্যে রাজস্থানের থর এক্সপ্রেসের টিকিট বুক করে রেখেছিলেন তিনি। রেলওয়ে সূত্রে খবর, দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকার কারণে ট্রেনটি বাতিল হওয়ার কথা। পাকিস্তানের লাহৌর থেকে ভারতের অটারী সীমান্ত পর্যন্ত চলে এই ট্রেনটি। কিন্তু এটি বাতিল হলে ৮ তারিখ বিয়ে করতে যেতে পারবেন না রাজস্থানের যুবক।

শুধু ট্রেন বাতিল হওয়াই নয়, বিয়ে পিছিয়ে যাওয়ার পিছনে আরও একটি কারণের কথাও উল্লেখ করেছেন তিনি। সংবাদ সংস্থাকে মহেন্দ্র বলেন, ভিসা পেতেও মারাত্মক অসুবিধা হয়েছে তাঁদের।

পাকিস্তানের ভিসা পেতে মন্ত্রী গজেন্দ্র সিংহের সঙ্গেও কথা বলেছেন তাঁরা। তিনি বলেন, গজেন্দ্র সিংহের সহায়তায় পাঁচ জনের ভিসা পেয়ে গিয়েছেন তাঁরা। আত্মীয়-স্বজনকে আমন্ত্রণ জানানোও হয়ে গিয়েছে। কার্ড ছাপা তো হয়েইছে। বিয়ের সমস্ত আয়োজনও প্রায় সম্পূর্ণ। শুধু ৮ তারিখ বিয়ের অনু্ষ্ঠানে তিনি পৌঁছতে পারবেন না কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি বলেন, ‘‘শুধুমাত্র দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য আমার বিয়ে পিছিয়ে দিতে হচ্ছে।’’

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জইশ জঙ্গিদের হামলায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়। তার পর পাকিস্তানের মাটিতে গিয়ে জঙ্গি গিয়ে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী।

এর পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে উষ্ণতা প্রায় নেই বললেই চলে। কাছের মানুষের জন্য অপেক্ষা করছেন মহেন্দ্র। কিন্তু সীমান্তই বাদ সাধছে তাঁর ইচ্ছেয়, এমনটাই উল্লেখ করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।