ভারতের প্রেসিডেন্ট হতে চান চা-বিক্রেতা, কৃষক, কেরানি

ভারতের বিহার রাজ্যের নিম্ন শ্রেণির কর্মচারী (কেরানি) লালু প্রসাদ যাদব, তামিল নাড়ুর কৃষক অগ্নি শ্রীরামচন্দ্রন, উত্তরাখণ্ডের আইনজীবী অজয় কুমার গুপ্ত, মধ্য প্রদেশের চা বিক্রেতা আনন্দ সিং কুশওয়াহা আর নির্মাণশ্রমিক মো. আবদুল হামিদ পাতিল।

পেশার দিক দিয়ে এই পাঁচজন আলাদা হলেও উদ্দেশ্য কিন্তু এক। ভারতের প্রেসিডেন্ট হতে চান তাঁরা সবাই। আর এরই মধ্যে মনোনয়নপত্র কেনার জন্য ১৫ হাজার রুপি করে খরচ করেছেন তাঁরা। আগামী মাসেই দেশটিতে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন।

তবে আদৌ তাঁদের আশা পূরণ হয় কি না সেটা দেখার বিষয়। কারণ নির্বাচিত ১০০ জন বিধায়ক ও সংসদ সদস্যদের (এমপি ) মধ্য থেকে বেছে নেওয়া হবে একজন প্রেসিডেন্ট। তাই অনুসন্ধানেই বাতিল হবে ওই পাঁচজনের মনোনয়নপত্র।

এদিকে, প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন ওই পাঁচজন। উত্তরাখণ্ডের আইনজীবী অজয় কুমার গুপ্ত বলেন, ক্ষমতায় আসলে ভারতের প্রেসিডেন্টকে আরো ক্ষমতাশালী করবেন তিনি। এ ছাড়া পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়ে কাশ্মীরে সন্ত্রাসবাদ সমস্য ২৪ ঘণ্টার মধ্যে সমাধান করবেন বলে জানান তিনি। অজয়ের মতো অন্য চার প্রেসিডেন্ট প্রার্থীও জানিয়েছেন তাঁদের বিভিন্ন প্রতিশ্রুতির কথা।

এখনো পর্যন্ত ৬৫ প্রার্থী কিনেছেন প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়নপত্র। নির্বাচন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এরই মধ্যে ১২ জনের মনোনয়ন বাতিল করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।