ভারতের পেট্রাপোলে ৪৮ ঘন্টা পর আমদানি রফতানি সচল

ভারতের পেট্রাপোলে ৪৮ ঘন্টা পর আমদানি রফতানি সচল
বেনাপোল (যশোর): ভারতের পেট্রাপোল বন্দরের জীবন জীবিকা বাঁচাও নামে একটি  কমিটির পাঁচ দফা দাবির মধ্যে দুই দফা দাবি মেনে নেওয়ায় ৪৮ ঘন্টা পর পেট্রাপোল- বেনাপোল বন্দরের মধ্যে আমদানি রফতানি সচল হয়েছে।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টা থেকে পূনরায় শুরু হয়েছে দুই দেশের মধ্যে স্বাভাবিক আমদানি-রফতানি বাণিজ্য। এদিকে সংগঠনটির মেনে নেওয়া দাবি দুটি হলো, ১.আগামী  ২০ ফেব্রুয়ারী থেকে পেট্রাপোল চেকপোষ্টে হ্যান্ড কুলিরা কাজ করতে পারবে। পণ্য বাহি ট্রাক বেনাপোল-পেট্রাপোল বন্দরে রেখে ট্রাক চালকরা পায়ে হেটে এপার ওপার যাতায়াত করতে পারবেন।
গতকাল ৩১ জানুয়ারি সকাল থেকে জানা যায় সংগঠনটির দ্বিতীয় বারের মতো অনিদিষ্টকালের কর্মবিরতীর ডাক দিয়ে দু’দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি,রফতানি বন্ধ করে দেয়। বাণিজ্য বন্ধ থাকায় দুই পারে বন্দর প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক আটকা পড়ে। গতকাল ১ ফেব্রুয়ারী সন্ধায় সংশিষ্টদের মধ্যে একটি বৈঠকে পরস্পরের মধ্যে সমঝতা হলে কর্মবিরতী তুলে নেয় সংগঠনটি।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী জানান, পেট্রাপোল বন্দরের জীবন জীবিকা বাঁচাও নামে একটি সংগঠনের ডাকা কর্মবিরতীতে আমদানি রফতানি বন্ধ ছিলো। আমদানি রফতানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের অনেক লোকশানের কবলে পড়তে হয়েছে। তবে সে বন্দরের  সংশিষ্টদের মধ্যে একটি বৈঠকে পরস্পরের মধ্যে সমঝতায় দুটি দাবি মেনে নিলে সংগঠনটি কর্মবিরতী তুলে নেয়। ফলে ৪ ৮ ঘন্টা পরে পেট্রাপোল- বেনাপোল বন্দরের মধ্যে পূনরায় আমদানি রফতানি সচল হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।