× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে সেতুর উদ্বোধন

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলায় নব-নির্মিত দুইটি সেতুর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের অনভার দিঘী রাস্তা হতে গোয়ালপাড়া যাওয়ার রাস্তায় গোয়ালপাড়া পূর্ব পাশ্বে সেতুর উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

রহিমানপুর ইউনিয়নে সেতু উদ্বোধন শেষে গোয়ালপাড়া গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মুহা: সাদেক কুরাইশী, রহিমানপুর ইউপি চেয়ারম্যান আবু হান্নান হান্নু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমূখ।

বিকেলে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর পাকা রাস্তা হতে ঢোলারহাট  যাওয়ায় রাস্তার নীরেন মেম্বারের বাড়ীর পার্শ্বে একটি সেতুর উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

উল্লেখ্য, দূর্যোগ ব্যবস্থাপনার বাস্তবায়নে রহিমানপুর ও ঢোলারহাট ইউনিয়নে ৫৪ লক্ষ টাকা ব্যয়ে সেতু দুইটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..