ভারতীয় ব্যবসায়ীদের অনিদিষ্টকালের ধর্মঘটে দুই দিন ধরে বেনাপোল বন্দরে অচলবস্থা

ভারতীয় ব্যবসায়ীদের অনিদিষ্টকালের ধর্মঘটে দুই দিন ধরে  বেনাপোল বন্দরে অচলবস্থা

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ(যশোর) ডুবলিকেট ড্রাইভিং লাইসেন্সধারী ভারতীয় ট্রাক চালক ও পরিচয় পত্র বিহীন ট্রান্সপোর্ট কর্মীচারীদের সীমান্তরক্ষী বিএসএফ বন্দরে ঢুকতে বাধা দেওয়ায় ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনিদিষ্টকালের ঘর্মঘটে গত দুই দিন ধরে বন্ধ রয়েছে বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি বাণিজ্য।

এতে অচলবস্থার মধ্যে পড়েছে আমদানি বাণিজ্য। তবে এপথে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত ও রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে।

হঠাৎ করে বিএসএফের এমন কর্মকান্ডকে হয়রানি অভিযোগ এনে সোমবার সকাল থেকে অনিদিষ্ট কালের জন্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রেখেছে ভারতের ২৪ পরগনা বঁনগা গুড ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশন নামে একটি বানিজ্যিক সংগঠন।

এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকায় দুই বন্দরে শত শত টাক পণ্য নিয়ে প্রবেশের অপেক্ষায় দাড়িয়ে আছে। দ্রুত বাণিজ্য চালু না হলে ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে বাণিজ্য চালু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলছেন ব্যবসায়ী নেতারা।

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ বিশ্বাস বলেন, এটা নিয়মে ভারতীয় ট্রান্সপোর্ট ব্যবসায়ী ও ট্রাক চালকেররা বন্দরে যাতায়াত করতো। তবে এসব সংশোধনের সময় না দিয়ে হঠাৎ বিএসএফ বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা জারী করেছে। এসব ঠিক করতে তো সময় প্রয়োজন। বিএসএফের বাধায় বাণিজ্য বন্ধ রয়েছে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, এপথে ভারত থেকে শিল্পকলকারখানায় ব্যবহৃত অধিকাংশ কাচামাল ও খাদ্য দ্রব জাতীয় পণ্য আমদানি করা হয়েছে। দু দিন ধরে আমদানি বাণিজ্য বন্ধ থাকায় পেট্রাপোল বন্দরে প্রায় সহ¯্রধীক ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে ঢোকার অপেক্ষায় দাড়িয়ে আছে। এসব দাড়িয়ে থাকা ট্রাক প্রতি দিনে দুই হাজার রুপি গুনতে হচ্ছে। এছাড়া জরুরী আমদানি পন্য শিল্পকলকারখানায় না পৌছাতে পারায় উৎপাদন কার্যক্রমও ব্যহত হচ্ছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনে সেক্রেটারী সাজেদুর রহমান জানান, তারা বাণিজ্য সচলের জন্য ভারতীয় ব্যবসায়ী নেতাদের সাথে যোগাযোগ করেছেন। তবে বিএসএফ ও ব্যবসায়ীরা দুই পক্ষ্য তাদের সিদ্ধান্তে অটল থাকায় বাণিজ্য চালু হচ্ছেনা।

বেনাপোল বন্দরের উপ পরিচালক আব্দুল জলিল বলেন, এটা ভারতীয়দের আভ্যন্তরীন বিষয়। তবে আমদানি বন্ধ থাকায় বাংলাদেশি ব্যবসায়ীদের যেমন লোকশান হচ্ছে তেমনি বন্দরে পণ্যজট বাড়ছে। দ্রুত যাতে চলমান সমস্যা সমাধানের মাধ্যমে বাণিজ্য সচল হয় ভারতয়িদের কাছে অনুরোধ জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।