× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

ভারতীয় ঋণে মোংলা বন্দর উন্নয়নসহ ৯ প্রকল্পের অনুমোদন দিল একনেক

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

ভারতীয় ঋণে মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্পে বাংলাদেশ সরকারের ব্যয় দেড় হাজার কোটি টাকা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরের ২০তম একনেক সভায় অনুমোদন দেয়া হয় প্রকল্পটি।

সভায় ১ হাজার ৬শ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুরের জাজিরা থেকে নওডোবা পর্যন্ত পদ্মা সেতুর সংযোগ সড়ক উন্নয়ন, দৌলতদিয়া পাটুরিয়া ঘাট ও নদীবন্দর উন্নয়নে সাড়ে ১৩শ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়।

এসময় সারাদেশে শিল্প ও নগরাঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, ১৩ হাজার ৬৩৯ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।

এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এই প্রকল্পের মোট ব্যায় ধরা হয়েছে ১৩ হাজার ৬৩৯ কোটি ১ লাখ টাকা। এবং বিদেশি লোন আমরা নিয়েছি ৪ হাজার ৪৭৯ কোটি ৪১ লাখ টাকা।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বর্জ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীও চিন্তিত। এ বিষয়ে নানা ধরণের প্রস্তাব আছে। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী বলছিলেন, বর্জ্য নিয়ে বিদেশী কোন কোন কোম্পানি বিদ্যুৎ উৎপাদন করতে চায়।


এ ক্যটাগরির আরো খবর..